Categories: জাতীয়

চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে মাদকবিরোধী সমাবেশ, পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পরে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার। আরও বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Mohammed Alam

Recent Posts

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা…

60 minutes ago

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরী: বিএনপি বাংলাদেশি ভাবধারার ধারক ও বাহক

সীতাকুণ্ড প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময়…

4 hours ago

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পৌরসভা গেটে আসলাম চৌধুরীপন্থীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের দ্বন্দ্বে পৌরসভা গেটের সামনে উভয়…

5 hours ago

সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩…

1 day ago

মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি: ​একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ…

1 day ago

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…

3 days ago

This website uses cookies.