জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামের চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তার সাহিত্য ও সংগীত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার…
সীতাকুণ্ড প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময়…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের দ্বন্দ্বে পৌরসভা গেটের সামনে উভয়…
কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩…
সীতাকুণ্ড প্রতিনিধি: একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…
This website uses cookies.