কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক আসিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফা ছিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান মিয়া, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ রোখসানা আক্তার, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, আইনজীবী ও সাংবাদিক মো. নাসির উদ্দিন, রোজ গার্ডেন একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এস এ চৌধুরী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান এবং সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক নাসরিন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. খোরশেদ আলম, অধ্যাপক কানিজ সদরুন নেসা, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক কাজী রেজাউল করিম, সিনিয়র শিক্ষক বীরেন্দ্র নাথ ঘোষ, অরুণা পলি, শুভ চৌধুরী, মাহমুদুল ইসলাম, অমিত চৌধুরী, রায়হান ইসলাম, আফিয়া খাতুন, ইসরাত জাহান রুনা, কামরুন নাহার, কায়সার হাসান ও অভিভাবক কাজী নাজিমসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, কৃতিশিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের নিজেদের নয়; এটি শিক্ষক ও সচেতন অভিভাবকদেরও সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এই বিদ্যাপীঠে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ। আগামী দিনেও এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলের সহযোগিতা অপরিহার্য। এই বিদ্যাপীঠের যেকোনো প্রয়োজনে আমার সহযোগিতা থাকবে।
সীতাকুণ্ড প্রতিনিধি: একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার…
খুলনা সংবাদদাতা: দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায়…
খুলনা সংবাদদাতা: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা…
বিশেষ প্রতিনিধি: পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক…
This website uses cookies.