সীতাকুণ্ড প্রতিনিধি:
একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ত্রিশূলের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নয়ন চন্দ্র নাথ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবীল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে গহিন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের একটি পিতলের ত্রিশূল নিয়ে যাওয়ার পাশাপাশি দানবাক্স ভেঙে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা চুরি করা হয়।
চুরির খবর পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হলে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে অভিযান শুরু হয়। জেলা পুলিশের তদারকিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর একপর্যায়ে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সন্দেহভাজন নয়ন চন্দ্র নাথের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চন্দ্র নাথ মন্দিরে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ভক্তের বেশে মন্দিরে প্রবেশ করে সুযোগ বুঝে ত্রিশূল নিয়ে যান এবং পরে দানবাক্স ভেঙে টাকা চুরি করেন। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগ থাকার তথ্য পেয়েছে পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, চুরি যাওয়া ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর আনুমানিক মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার ব্রাহ্মণ পূজা শেষে মন্দির ফাঁকা হওয়ার সুযোগে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
তিনি বলেন, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করেন। ফলে অল্প সময়ের মধ্যেই সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং ত্রিশূল উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, মন্দিরে চুরির ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তারা প্রথমে মামলা করতে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরে পুলিশের অনুরোধে মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় নয়ন চন্দ্র নাথকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার…
খুলনা সংবাদদাতা: দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায়…
খুলনা সংবাদদাতা: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা…
বিশেষ প্রতিনিধি: পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক…
This website uses cookies.