সুনামগঞ্জের প্রান্তিক কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় সম্প্রতি সুনামগঞ্জ-২ অঞ্চলে এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এটি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসলের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে, যা সামগ্রিকভাবে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে।”
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, সিনিয়র অফিসার বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এস. এম. মফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণের এই কার্যক্রম সুনামগঞ্জের কৃষি খাতে নতুন মাত্রা যোগ করবে।
আধুনিক কৃষি উপকরণ পেয়ে স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেন এবং ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এসব আধুনিক সরঞ্জাম পাওয়ার ফলে তাদের কৃষিকাজ আগের চেয়ে অনেক সহজ ও কার্যকর হবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.