সিলেট প্রতিনিধি :
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর কৃষক দল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর প্রধান প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার চলমান বিভিন্ন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়। মিছিলটির সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল। এছাড়া মিছিলটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শফিক আহমেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পলাশ আহমেদ চৌধুরী।
নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের মাটিতে আর কোনো স্বৈরাচারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন, বাংলার সচেতন জনগণ তা কঠোর হস্তে দমন করবে।”
মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ:
প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মাইন উদ্দিন আহমেদ এবং অন্যতম সদস্য সবুজ আহমেদ। এছাড়াও সিলেট মহানগর ও বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.