
সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নগরীর সাগরিকা গরু বাজার থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন
নাসির উদ্দিন(৩৫), পথের মধ্যে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হন। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি সীতাকুণ্ড ১০ নং সলিমপুর
ইউনিয়নের ফকিরহাট এলাকার কালাগাজি বাড়ির জামাল উদ্দীনের ছেলে ও সলিমপুর ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফৌজদারহাট পুলিশ ক্যাম্পের ইন্চার্জ এসআই মোঃ সোহেল রানা জানায়, ঘটনা আমরা শুনেছি তবে নগরীতে আকবরশাহ থানা এলাকায় দূর্ঘটনা ঘটেছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply