শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আবুল খায়ের গ্রুপের এলপিজি গাড়ী ডাকাতের কবল,আহত চালক হাসপাতালে

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

দেশের সুনামধন্য প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন LPG গ্যাসের একটি গাড়ী কুমিল্লা থেকে গ্যাস নিয়ে কারখানায় আসার পথে রবিবার রাত ১২ টার সময় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছাকলোনী আসলে রাস্তার পাশে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল ড্রাইভারের হাতের কব্জির উপরের রগ কেটে ফেলে এবং ড্রাইভারের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
ডাকাদদের কবল থেকে বের হয়ে চালক ফ্যাক্টরিতে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে
উন্নত চিকিৎস্যার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডাকাতের কবলিত
গাড়ী নং- চট্ট মেট্রো ঢ ৬১-০১৯৩,
আহত ড্রাইভারের নাম- জেবুল হক(৫০), পিতা- মৃত আব্দুল লতিফ,গ্রাম- দরগাপাড়া,
আবুতোয়াব,মগাদিয়া,মীরসরাই।
আহত চালক জেবল হক তাঁর ০১৮১৫৮০৪৩৭৬ নম্বার মোবাইল থেকে ফোন করে জানায়, ডাকাতরা ৪/৫ জন ছিল,কয়েকজনের মুখ বাধা ছিল।হাতে লোহার কোন বস্তু ও ছুড়ি ছিল। তার গাড়ী পূর্বেও এই জায়গায় আক্রমনের শিকার হয়েছিলেন তবে গাড়ী থামাতে পারেনি বলে রক্ষা পায়।

উল্লেখ যে,সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনী থেকে রেল ষ্টেশন মাথায়,সাগরিকা পাম্প থেকে সোনালী কটন গেইট, জোড়বটতল,মগপুকুর,এসকেএম জুট গেইট থেকে ইকোপার্ক গেইট,পন্হিছিলা থেকে নুনাছড়া,কুমিরা বাইপাস,সাইনবোর্ট,শীতলপুর এসব এলাকা গাড়ী ছিনতাইকারী দের নিরাপদ স্হান।
হাইওয়ের পুলিশের সীমিত গাড়ী থাকায় রোড ডাকাতরা নিরাপদেই তাদের অপকর্ম চালাতে পারে। এনিয়ে আইনশৃঙ্খলা মিটিংএ অনেক আলোচনা হয়েছে,কিন্তু সুরাহা হয়নি। গ্রামে গাজা, ইয়াবা সেবনকারী, উঠতি বয়সের কিশোর গ্যাংএর ছেলেরা এসবে জড়িত বলেও একাধিক সূত্রে জানা গেছে। তবে লোহা বোঝাই ট্রাক ছিনতাইকারীদের সিন্ডিকেট রয়েছে।তাদের ন্যাটওয়ার্ক ও অনেক শক্তিশালী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »