শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬

খুলনা ব্যুরো –

দাকোপে বসত ঘর ভাংচুর এবং মারপিটের অভিযোগ পাওয়া গেছে।২৫ মে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাজুয়া ইউনয়নের চুনকুড়ি উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগি রেনু মন্ডল প্রতিকার চেয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চুনকুড়ি উত্তরপাড়া গ্রামের ভূমিহীন স্বপন মন্ডল পরিবার পরিজন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেড়িবাঁধের পাশে ঝঁপড়ি ঘরে বসবাস করে আসছে। ঘটনার দিন সকালে তার স্ত্রী রেনু মন্ডল বসত ঘরটি মেরামত করছিলেন। এসময়ে প্রতিপক্ষের প্রতিবেশি ক্ষিতিশ ঢালী, প্রীতিশ ঢালী, লক্ষ্মী ঢালী, শুভংকর ঢালী, মিনতি ঢালী, জবা ঢালী ও রবেন ঢালী বাড়ির মধ্যে প্রবেশ করে ঘর মেরামতে বাঁধা দেয় এবং জোর করে বসতঘর ভাংচুর করতে থাকে। এতে রেনু বাধা দিতে গেলে তাকে মারপিট করে তারা। এসময়ে তার স্বামীকেও মারপিট করা হয়। এসময়ে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় রেনু মন্ডল প্রতিপক্ষের উক্ত ৭ জনের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »