রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী বীচে ডুবে নিখোঁজ ছাত্র উদ্ধার, উদ্ধারে এসে ষ্ট্রোক করে খালাতো ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড মুরাদপুরস্হ গুলিয়াখালী বীচে সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে মোঃ রিফাত শেখ (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছিলেন,প্রায় ১৬ ঘন্টা পর তল্লাশী চালিয়ে আজ রবিবার সকালে রিফাতের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল । শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত নিখোঁজের ঘটনা ঘটেছিল।
উদ্ধারকৃত ছাত্র রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এদিকে অপর একটি সূত্রে জানা যায়, সাগরে ডুবে নিখোঁজ রিফাতের আপন খালাতো ভাই মোঃ মামুন(২৫) এই সংবাদ শুনে কুমিল্লা দাউদকান্দি থেকে ছুটে আসেন সীতাকুণ্ড গুলিয়াখালী বীচে। বেশ কিছুক্ষণ সাগরপাড়ে ছুটাছুটি করে ভাই রিফাতের জন্য পেরেশান হয়ে পড়েন।
একপর্যায়ে তিনি বুকে ব্যাথা অসুস্হ বোধ করলে তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে রেফার করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয় সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আলতাফ হোসেন জানেননা বলে জানায়।

তার বন্ধুরা, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কুমিল্লা থেকে আসা ৫ জনের একটি পর্যটক দল গুলিয়াখালী বীচে সাগরে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে সাগরে জোয়ার শুরু হলে তীব্র স্রোতের কবলে পড়ে ৫ জনই ডুবতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও বোট চালক সানজিদ, হাসান ও সুমন দ্রুত বোট নিয়ে উদ্ধার করতে এগিয়ে আসেন। তারা ৪ সহপাঠীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত প্রবল স্রোতের টানে সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় বোট চালকরা জানান, ছাত্ররা যখন সাঁতার কাটতে নামছিল, তখন স্থানীয়রা জোয়ারের ঝুঁকির কথা চিন্তা করে তাদের পানিতে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই তারা সাগরে নামে এবং এই বিপদের সম্মুখীন হয়। এর আগেও গুলিয়াখালী সৈকতের এই নির্দিষ্ট স্থানটিতে একাধিক পর্যটক প্রাণ হারিয়েছেন বলে তারা উল্লেখ করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় এবং সাগর প্রচণ্ড উত্তাল থাকায় রাতের মতো উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত রেখে সকাল ভোরে আবারো উদ্ধার কার্যক্রম চালিয়ে সকাল সাড়ে ৮ টায় কেউড়া বন এলাকায় রিফাতের মৃত দেহ উদ্ধার করেন।
উল্লেখ্য যে, গুলিয়াখালী সী বীচ,বাশঁবাড়িয়া সী বীচে ইতিপূর্বে ৭/৮ জন পর্যটক সাগড়ে ডুবে প্রাণ হারান,তাদের কে এলাকাবাসী বাধা দিলেও কথা না শুনে পানিতে নামে,যার ফলে এই দূর্ঘটনাগুলো ঘটে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »