সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ধর্ষণ ও নির্মম রামিসা হত্যার দ্রুত বিচার এবং আসামির ফাঁসির দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
একটি সন্তানের মৃত্যু শুধু একটি পরিবারের বুক ভেঙে দেয় না, কাঁদায় পুরো সমাজকে। নিষ্পাপ দুটি নাম—ইরা ও রামিসা। যারা একসময় পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যতের আলো ছিল, আজ তারা শুধুই স্মৃতি। তাদের হারানোর বেদনা এখনো তাড়া করে ফিরছে পরিবারকে, আর সেই বেদনার ভার নিয়েই সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে আবেগঘন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে ২০২৬ (শুক্রবার) পবিত্র আসর নামাজ শেষে বিকেল ৫:১০ ঘটিকায় সীতাকুণ্ড পৌর বাজারস্থ আলিয়া মাদ্রাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা "মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ, সীতাকুণ্ড থানা শাখা।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ, সীতাকুণ্ড থানা কমিটির চেয়ারম্যান এবং সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক।
জনাব মোঃ ওমর ফারুক তিনি তাঁর বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: ধর্ষণ ও হত্যাকারীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। সমাজ থেকে এই ধরণের জঘন্য অপরাধ নির্মূল করতে হবে। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির আওতায় আনতে হবে।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী (উপদেষ্টা, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ)
এডভোকেট খুরশিদ আলম (উপদেষ্টা, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ)
উক্ত মানববন্ধনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সংগঠনের সচিব মোঃ ইফতেখার উদ্দিন। এছাড়া মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
সমাপ্তি:
রামিসা ও ইরা হত্যার বিচার চেয়ে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিটি বিকেল ৫:৩০ ঘটিকায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।