Categories: জাতীয়

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরীঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

সভায় মহাসড়কে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবহন সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশ্বাস প্রদান করেন।

এসময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা,সাংবাদিক উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

14 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.