Categories: জাতীয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি-

রোববার, ১৭ মে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে জয়মনিরহাট এলএসডি গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এমপি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা এনসিপির আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম ও সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল সুমন, স্থানীয় অটো রাইস মিলের স্বত্বাধিকারী নূরুল ইসলাম ও হাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগ্রহের লক্ষ্যমাত্রা
খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূরুঙ্গামারী উপজেলায় সরকার ১হাজার ৬৩৮ মেট্রিক টন বোরো ধান ও ১০হাজার ৬৬৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকাদরে, এবং প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকাদরে, এবং ৫৫ দশমিক ৯৮০মেট্রিকটন আতাব চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে লক্ষ্য মাএা নির্ধারন করেছে সরকার।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম এমপি বলেন, কৃষক যেন ন্যায্যমূল্য পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.