Categories: জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে সীতাকুণ্ডে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২০ হাজার ৩শ ৫১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকেই উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়ীয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়ন এবং পৌরসভায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩ হাজার ১০ জন মানুষের মাঝে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ জসিম উদ্দিন, মাহবুব আলমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তা জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

21 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.