
কাইয়ুম চৌধুরী
শনিবার( ১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন রাঙ্গুনীয়া ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবব্রত দাশ।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
১. মেসার্স বিবিএম ব্রিকস ( BBM)
সাং- মিরেরখিল, সরফভাটা, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।
ম্যানেজার- জনাব মোঃ গিয়াস উদ্দিন
দণ্ড: ইটভাটাটির চিমনী ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ৩,০০,০০০/- টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
২. মেসার্স আল মক্কা ব্রিকস (AMB)
সাং- জঙ্গল সরফভাটা, মিরেরখিল, সরফভাটা, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।
ম্যানেজার- জনাব মোঃ সুরুজ
দণ্ড: ১,৫০,০০০/- টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন। সার্বিক সহযোগিতা করেন অত্র কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দীন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন রাঙ্গুনীয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও আনসার এবং দক্ষিন রাঙ্গুনীয়া থানার পুলিশের সদস্যবৃন্ধ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply