মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল সীতাকুণ্ডে সাগরে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ চন্দনাইশে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৮ শ লিটার জ্বালানি তেল জব্দ চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাটস্হ ডিসি পার্কে বৃক্ষ রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত,১-৭ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সমাজ কল্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা ২০ লক্ষ টাকা  চন্দনাইশে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক 
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী ” এ প্রতিপাদ্য ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ‘২০২৬ উদযাপনে এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে একটি র ্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনজন বোট মালিকের হাতে বোটের লাইসেন্স হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ।

মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরসালিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ তৌসিফ উদ্দিন, মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল আলীম, চট্টগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কামন্ডার হামিদুল ইসলাম নৌ পুলিশের এসআই ছায়েদুল রহমানসহ স্থানীয় জেলে, সরকারি বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »