চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চন্দনাইশের গাছবাড়ীয়া কলেজ এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা, দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট থেকে শুরু হয়ে খাঁনহাট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন উত্তেজিত নেতাকর্মীরা অলি আহমদের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু প্রদর্শন করেন এবং পরে তার কুশপুত্তলিকা দাহ করে ঘৃণা প্রকাশ করেন। বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা এলডিপি চেয়ারম্যানের বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা বলেন: “দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রধান কন্ডারি। তাকে নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা বা উদ্দেশ্যপ্রণোদিত ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। অলি আহমদকে অবিলম্বে তার মিথ্যাচার বন্ধ করতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, সালাউদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদু, বাবু খান, ওবাইদুর রহমান বাহাদুর, আমির হোসেন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নওশা মিয়া, আমির হোসেন, মীর মোঃ মহিউদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ওসমান গনি, হারুনুর রশিদ, সামশুল ইসরাম, দোহাজারী পৌরসভার যুদদলের আহবায়ক ইফতেখার উদ্দিন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহবুব, শামসুদ্দিন মেম্বার, মোরশেদুল আলম মুন্না, ওরশেদুল আলম মিন্টু, পৌরসভার সার্বেক কমিশনের নুরুল কবির, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম, সাবেক কলেজ ভিপি আবদু রউফ, ছাত্র নেতা এমএ হাসেম, যুবদল নেতা সেকান্দার বাদশা প্রমূখ।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.