কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর প্রশাসক ও নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসবিআরএ’র পক্ষ থেকে প্রশাসক আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপদেষ্টা পরিষদ ও সহায়ক কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু, মাষ্টার আবুল কাশেম, তসলিম উদ্দিন এবং সংগঠনের সচিব নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসবিআরএ’র নেতৃবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ শিপ রিসাইক্লিং শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, বাংলাদেশ বর্তমানে পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং বা ‘গ্রিন ইয়ার্ড’ প্রতিষ্ঠায় বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনেক ইয়ার্ড ইতোমধ্যে উন্নীত হয়েছে এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে। পাশাপাশি তারা জানান, দেশের শিপ রিসাইক্লিং শিল্প ধাপে ধাপে Hong Kong International Convention for the Safe and Environmentally Sound Recycling of Ships অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এর সাথে সামঞ্জস্য রেখে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মাননীয় মন্ত্রী শিল্পের সার্বিক পরিস্থিতি মনোযোগ সহকারে শোনেন এবং এ খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিপ রিসাইক্লিং শিল্পের টেকসই উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় দেশের শিপ রিসাইক্লিং শিল্প আরও
গতিশীল ও সমৃদ্ধ হবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.