ছাতকে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা টেটিয়ারচর বাজারে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল লেইছ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন ও হাসনাত আহমদ সৌরভ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা নজমুল হক নসিব ও মাওলানা আবদুল হাই।


বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, মোশাহিদ আলী তালুকদার, সিরাজ উদ্দিন (লাল মিয়া), সৈয়দুর রহমান, মাসুক মিয়া, মুনজুর মিয়া, কামরুল ইসলাম, আব্দুল মালেক, শফিকুল ইসলাম, মিরাস উদ্দিন, আফতাব মিয়া, ফখর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের আয়োজনে প্রবাসীসহ স্থানীয় অনেকেই সহযোগিতা করেন। তাদের মধ্যে রয়েছেন জসিম উদ্দিন (লন্ডন), আতিকুর রহমান (লন্ডন), মনির উদ্দিন (লন্ডন), নিজাম উদ্দিন (লন্ডন), শামছুদ্দিন, অ্যাডভোকেট আল আমিন, এংরাজ মিয়া (লন্ডন), সৈয়দ আহমদ (দুবাই), নাজমুল হক (দুবাই), খালেদ মিয়া (ইতালি), আল আমিন নয়ন (গ্রীস), জয়নাল আবেদীন (সৌদি আরব), আলা উদ্দিন (দুবাই), তাজেল আহমদ (ইতালি), আমির হোসেন, আলী আহমদ, মোহাম্মদ আলী, আশিক মিয়া, ফখর উদ্দিন, আশকর আলী, রুবেল মিয়া (মালয়েশিয়া) প্রমুখ।


মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Mohammed Alam

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

4 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.