সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রধান এজেন্টের মতবিনিময় সভা

দিদার টুটুলঃ

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর নির্বাচনী প্রধান এজেন্টের মতবিনিময় সভা প্রেস ক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে উপজেলা জামায়াতের উদ্যোগে সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইনের পরিচালনায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নির্বাচনী প্রধান এজেন্ট চট্টগ্রাম জেলা আদালতের এপিপি এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ মতবিনিময় সভা করেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট মোঃ আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মেজবাহউল আলম, জামায়াত নেতা কাজী খাইরুল আলম, প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক নির্বাহী সদস্য মী্যর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নির্বাচনী প্রধান এজেন্ট এডভোকেট আশরাফ বলেন, আমরা সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আপনারা নির্বাচন প্রচারনাকালীন সময়ে প্রত্যেকটি প্রার্থীর প্রচারনা গুলো ভাল কাভারেজ দিয়েছেন। সুতরাং সেই ভাবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন যাতে কেউ যেন কোন প্রকার অনিয়ম করতে না পারে সেটা আপনার আশা করি খেয়াল রাখবেন। এধরনের অনিয়ম বা কেন্দ্র দখল নিয়ে কোন কিছু ঘটলে তা আপনারা তৎক্ষণাৎ জাতিকে জানানোর জন্য মিডিয়াতে তুলে ধরবেন। দ্বিতীয়ত নির্বাচনের প্রচারনার সময় কোন কোন স্হানে আমাদের মহিলা কর্মীদেরকে হেনেস্তা করা হয়। কিন্তু দূর্ভাগ্য জনক হলেও সত্য, আমাদের মহিলা কর্মীদের উপর হেনেস্তার বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তিনি পক্ষপাত নমস্কার দুষ্টু হয়ে আমাদের অভিযোগের বিষয়ে কোন প্রদক্ষেপ নেননি।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

2 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

3 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

3 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.