কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম – ৪ (সীতাকুণ্ড, আংশিক আকবর শাহ্ থানা ও পাহাড়তলী থানা) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রধান এজেন্ট চট্টগ্রাম জেলা আদালতের এপিপি এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে প্রেস ক্লাব কনফারেন্স হলে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু।
এসময় আরো উপস্হিত ছিলেন,জামায়াত নেতা এড,আশরাফ উদ্দিন, জামায়াতে ইসলামের উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মিজবাহুল আলম রাসেল,জামায়াত নেতা খায়রুল আলম।
নির্বাচনী প্রধান এডভোকেট আশরাফ বলেন, নির্বাচনের দিন কোন ধরনের যে কারো পক্ষে হউক আইন শৃঙ্খলার অবনতি হলে তৎক্ষণাৎ আপনারা জাতি র বিবেক হিসাবে তা তুলে ধরবেন বলে আশা করি।
অপরদিকে বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লার প্রার্থী সমর্থনে এক বিশাল গন মিছিল হাসান গোমস্তা জামে মসজিদের সামনে থেকে বাইপাস সড়ক হয়ে পূনরায় সিকিউর সিটি শপিং সেন্টারের সামনে এসে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারী মোঃ তাহের,
সহ সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট হোসাইন মোঃ আশরাফ, পৌর জামায়াতের সভাপতি আলী আকবর, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, মিজবাহুল আলম রাসেল,এড,আশরাফুল আলম সহ উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখে সভা সমাপ্ত করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.