কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১ টায় উপজেলার ভাটিয়ারীস্থ বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সীতাকুণ্ড আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথ বাহিনীর এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য নির্বাচনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ মহড়ার মাধ্যমে নির্বাচনের পরিবেশে জনগণের আস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। এই মহড়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির পরিসীমা দেখাতে সক্ষম হয়েছে এবং জনগণের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, যাতে ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। মহড়া চলাকালীন উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, মেজর ফেরদৌসী, মেজর নাফিউর, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, ক্যাপ্টেন ইলহামসহ ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.