Categories: জাতীয়

ধানের শীষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণের সারথী হোন: আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাংখা এই দুইটাকে প্রতিষ্ঠিত করে সামনের দিনগুলোতে বাংলাদেশকে উন্নয়নের কোনধাপে নিয়ে যাবে সে পরিকল্পনা নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান। ইতোমধ্যে ওনার পরিকল্পনাগুলো নিয়ে সারাদেশে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। তারমধ্যে ফ্যামিলী কার্ড, কৃষি কার্ড, শ্রমজীবী মানুষের উন্নয়নে পরিকল্পা, ক্রীড়া শিক্ষাসহ নানা পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১দফা ও ইশতেহারে। সেই সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। সেগুলো বাস্তবায়িত হলে বিশ্বে বাংলাদেশ হবে আরেকটি নতুন রোল মডেল।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে সীতাকুণ্ড পৌরসদরে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আপনাদের আমাদের প্রাণপ্রিয় মুরুব্বি যারা আছেন, তাদের সন্তানদের এই বাংলাদেশের মাটিতে নিষ্কন্টক রেখে যাওয়ার জন্য দলমত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ধানের শীষে ভোটদিতে হবে। এই ধানের শীষ প্রতীক হলো গনতন্ত্রের, এই ধানের শীষ প্রতীক হলো গরিব, দুঃখী মানুষের এই ধানের শীষ প্রতীক হলো কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতার এই ধানের শীষ প্রতীক হলো ঠেলাগাড়ি ওয়ালা, জেলে পাড়া থেকে শুরু করে সাধারণ সকল স্তরের মানুষের, এই ধানের শীষের প্রতীক হলো কৃষকদের, ব্যবসায়ীদের। সুতরাং ১২ তারিখ ভোট কেন্দ্রে থাকতে হবে, ভোট দিতে হবে এবং সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।

আসলাম চৌধুরী বলেন, বিএনপি সবসময় জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক নির্মূল, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ, কৃষি ও কৃষকের উন্নতি সাধন, জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়ন, পর্যটনখাতের উন্নয়ন ও সম্প্রসারণ, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্তকরণসহ বিএনপির জাতীয় কর্মকপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, ডাঃ কমল কদর, কাজী মোঃ মহিউদ্দিন, জহরুল আলম জহুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, ছাত্রদল কোরবান আলী শাহেদ প্রমূখ।
তাছাড়া সৈয়দপুর,বারৈয়াঢালা,মুরাদপুর,বাড়বকুণ্ডড,বাঁশবাড়িয়া,কুমিরা,সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ও সীতাকুণ্ড পৌর বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,কৃষকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.