সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি শিপইয়ার্ডে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।
উপার্জে একমাত্র ব্যক্তির মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।ক্ষতিপূরণ দাবী করছে পরিবার।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় আবু তাহের কাজ শেষে বাড়ি ফেরার পথে শীতলপুরস্থ রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ওয়ান ব্যাংকের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনে ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪ নম্বরধারী একটি ট্রাক অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় আবু তাহের গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপোর্টে তাকে “Brought Dead H/O RTA” (Road Traffic Accident) হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় নিহতের জামাতা মো. নাজিম উদ্দীন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪) জব্দ করেছে এবং একটি ‘জব্দ তালিকা’ প্রস্তুত করা হলে ও চালক এখনো পলাতক রয়েছেন।
মামলার ধারা হিসেবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারা উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবার এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.