Categories: রাজনীতি

আধিপত্যবাদ, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় জোটকে ভোট দিন… ১১ দলীয় জনসভায় ডাঃ শফিকুর রহমান

মীর মোঃ দিদারুল হোসেন টুটুল-

সীতাকুণ্ডে জামায়াতসহ ১১ দলীয় জনসভায়
আধিপত্যবাদ, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারী বিজয়ী করার জন্য জোটের প্রধান ডাঃ শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার বিকাল ৪টায় পৌরসদরস্হ ডেবার পাড় মাঠে জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম – ৩ আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী আব্দুল জব্বার এবং সহকারী সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম যৌথ পরিচালনায় চট্টগ্রামের ৭টি আসনের প্রার্থীদের পরিচিতি জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমীর ও ১১ দলীয় জোটের প্রধান ডাঃ শফিকুর রহমান।
জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকে একটি দল বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদের কোন ধরনের ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত এবং সুশাসনের বাংলাদেশ দেখতে চায়। তারা আর ভবিষ্যতে ভারতীয় আধিপত্য ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। তাই আপনারা এবার দাঁড়িপাল্লাসহ ১১ দলীয় প্রার্থীকে বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিন। পাশাপাশি গণভোটে হ্যাঁ তে সিল মেরে ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করে দিন। আল্লাহ রহমতে আমরা বিজয়ী হলে বেকার যুবক, যুবতী, তরুণ তরুনীদের বেকার ভাতা না দিয়ে তাদের হাতে যোগ্যতার সহিত কাজ তুলে দিবো ইনশাল্লাহ।
১১ দলীয় জোটের প্রধান ডাঃ শফিকুর রহমান আরো বলেন, এদেশের জনগণ আর বস্তাপচা রাজনীতি, শোষনের রাজনীতি দেখতে চায় না। আমরা নির্বাচিত হলে দূর্নীতি করবো না, দূর্নীতি কাউকে করতে দেব না। চাঁদা দেব না, চাঁদাবাজ কাউকে করতে দেব না। একটি দল তাদের জনসমর্থন তলানিতে দেখে এখন তারা মায়ের জাতকে হেনেস্তা করতে শুরু করেছে। তবে তাদের এ ঘৃন্য কাজ আমাদের মায়েরা আগামী ১২ ফেব্রুয়ারী কার্ড দেখাবে ইনশাল্লাহ।
জামায়াত কেন্দ্রীয় আমীর আরো বলেন, আমি তাদের বিরুদ্ধে বলি বিধায় তারা এখন আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তবে কোন কাজ হবে না। কারণ এদেশের মানুষ তাদের এ সমস্ত অপকর্ম ধরে ফেলেছে। এবার তারা কালো টাকা দিয়ে ভোট কিনতে এলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে নিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ আমিরুজ্জামান, ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চাকসু ভিপি ইব্রাহিম রনি,ছাত্র শিবির উত্তর জেলা সভাপতি শওকত আলী, চট্টগ্রাম অঞ্চল সহকারী পরিচালক, জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরীর, ডাঃ এ টি এম রেজাউল করিম, অধ্যক্ষ নুরুল আমিন, এডভোকেট সাইফুর রহমান, শাহাজান মঞ্জু, হাটজারী খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মনির,চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহবায়ক সুগুপ্তা মিসমা,এবি পাটি উত্তর জেলা আহবায়ক জিয়া চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন, মওলানা বোরহান উদ্দিন, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দীন আযাদ,মাওলানা মহিউদ্দিন, সীতাকুণ্ড থানা আমীর মওলানা মিজানুর রহমান, জোরারগঞ্জ থানা আমীর নুরুল কবির, মিরসরাই থানা আমীর নুরুল হুদা হামিদী, ভূজপুর থানা আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা আমীর, নাজিম উদ্দীন ইমু, রাঙ্গুনিয়া থানা আমীর হাসান মুরাদ,চট্টগ্রাম উত্তর জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, সীতাকুণ্ড থানা সেক্রেটারি আবু তাহের প্রমূখ।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.