শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে দাঁড়িপাল্লার প্রচারণায় মহিলাদের হেনস্তার অভিযোগ ইউএনওকে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার আছরের নামাজের পর সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জামায়াতের মহিলা কর্মীরা। প্রচারণাকালে তারা একটি বাড়িতে ক্যাম্পিং করার সময় একই ওয়ার্ডের বিএনপি কর্মী রফিকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাধা প্রদান করেন এবং হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নারীদের দাবি, এ ঘটনায় তারা চরম অপমান ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে গতকাল বিকাল ৫টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সব দলেরই সমান অধিকার রয়েছে, কেউ কাউকে হেনস্ত করার অধিকার নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »