বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
১৪ জানুয়ারি সকাল ১১ টায়
হালিশহর আই ব্লকে নাজিমুর রহমান’র বাস ভবনে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ, মো.হেলাল উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন,
জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক নুরুল আবছার ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক জিসান, হালিশহর থানার আহ্বায়ক জুলফিকার জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন,ফারুক, রোকন,(দপ্তর) মো.সেলিম, সদস্য মো.আরফাত। পাহাড়তলী থানার আহ্বায়ক মো.মোরশেদ ও খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মো.জামাল হোসেন, জাকির হোসেন, মো.হারুন।
সৌজন্যে সাক্ষাৎ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ
ঐক্যবদ্ধ। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও কাজ করে যাব।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.