Categories: জাতীয়

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”—চট্টগ্রামে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধনে লুৎফে সিদ্দিকী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডে।
রবিবার (১২ জানুয়ারি ) বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট অবস্থিত ডিসি পার্কে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ও সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের কৃতি সন্তান লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।
বক্তারা গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক, চট্টগ্রাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
এর আগে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড বিভিন্ন স্কুল কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটের বুথ কেমন হবে,ভোটারদের সুবিধা অসুবিধা,নিরাপত্তা সবদিক পর্যবেক্ষন করেন। এরপর দূত সিদ্দিকী দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন,সাব রেজিস্ট্রার রায়হান হাবিব সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ডিসি পার্কে সাংবাদিকদের সাথে গনভোটের বিষয়ে মতবিনিময়,গনভোট কর্ণার উদ্ভোধন শেষে ডিসি পার্ক ফুল উৎসব পরিদর্শন করেন, পরিদর্শনকালে তিনি সীতাকুণ্ডে এমন সুন্দর ফুলের পার্ক তৈরী হয়েছে দেখে সন্তোষ প্রকাশ করেন যারা শ্রম দিয়েছেন সকলকে ধন্যবাদ জানান।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.