Categories: Uncategorized

সীতাকুণ্ডে ইপসা সমৃদ্ধি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়া ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা’র) আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ইপসা’র সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সীতাকুণ্ড উপজেলা কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১০টায় বারৈয়াঢালা ইউনিয়নে দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃতাজাম্মল হোসেন। ইপসা-র পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মোঃ মনজুর মোরশেদ চৌধুরী’র সভাপত্বিতে মেলায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার সহকারী পরিচালক মোঃ নেওয়াজ মাহমুদ। ইপসা’র স্মার্ট প্রকল্পের প্রকল্প ম্যানাজার মহসিন মিঞা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন ,ইপসা ম্যানেজার শাহ সুলতান শামীম, কৃতি শিক্ষার্থী মোঃ ওসমান গনি,পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যনাজার সজল বড়ুয়া, সুমন নাথ,শিউলি রানী দেবী,সাংবাদিক সঞ্জয় চৌধুরী।
কিশোর কিশোরীদের ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল মোরগ লড়াই, রশি লাফ, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য এবং রচনা প্রতিযোগিতা সহ নানা ধরনের খেলাধুলা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সন্তান সম্মননা পান মোঃ ওসমান গনি (খাদ্য পরিদর্শক),এ এস এম ইব্রাহীম সাজ্জাত (প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে যারা সম্মননা পেয়েছেন আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, (সাবেক প্রধান শিক্ষক), আবদুল হক (সমাজ সেবক), সাবেক মেম্বার জাহানারা বেগম (সফল মা)।দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে কিশোর কিশোরীদের অংশগ্রহণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয় ‍|

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

5 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

21 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.