চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে দুই দিনব্যাপী ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।

এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিম, শিক্ষক মাও. আব্দুল মান্নান, আরাফাত হোসেন, হাফেজ মো. ইলিয়াছ রেজা, মাও. লিয়াকত আলী, হাফেজ শফিউল করিম, সাজ্জাত উল্লাহ, মাও. আব্দুর রহিম, মাহমুদুল কবির, মোস্তাকিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, “সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সমাজসেবা অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করছে। আজকের এ সুন্দর আয়োজন যার অন্যতম উদাহরণ।”

সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে উপজেলার ১৯ টি প্রতিষ্ঠানের ৩৮০ জন শিশু অংশগ্রহণ করছে।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.