বিশেষ প্রতিনিধিঃ
২০শে ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার অনিন্দিতা ভবন, বাড়ি# ১৯, (২য় তলা), রোড-১, শাহ গরিবুল্লাহ হাউজিং সোসাইটি, খুলশী-১, চট্টগ্রামে চিটাগাং লার্নার্স একাডেমী’র ডিসেম্বর মাস জুড়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ফ্রি ক্লাস চিটাগাং লার্নার্স একাডেমী’র পক্ষে মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, বিএনপি নেতা মোঃ শাহ আলম, ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, পাঠশালার পরিচালক মোহাম্মদ আইনুল কবির, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মাওলানা মোঃ ইউসুফ, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব ফরহাদ উদ্দিন সোহাগ, দৈনিক স্বাধীন সংবাদের উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তৌহিদ, ইঞ্জিনিয়ার মোঃ সাদেক, মোহাম্মদ শেফাউর রহমান, রুহি মোস্তফা, বিলকিস আক্তার, দিল আফরোজ সহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিটাগাং লার্নার্স একাডেমী’র সহকারী প্রধান শিক্ষিকা সৈয়দা নিশাত রহমান, সহকারী শিক্ষিকা মেহরিন ইসলাম, সোহানা তাসনিম, সাইদা সায়মা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা আক্তার সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন চিটাগাং লার্নার্স একাডেমী এবং সেই সাথে মাওলানা মোঃ রফিকুল ইসলামের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চিটাগাং লার্নার্স একাডেমীর পক্ষে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলমগীর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.