Categories: জাতীয়

শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে  ছাত্রজনতার কান্নার রোল।

মোঃ দিদারুল আলম (দিদার) নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদ ভবন এলাকায় নামাজে জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স বের হবে এমন সময় চারপাশ থেকে ঘিরে ধরে উপস্থিত ছাত্র-জনতা। তারা সবাই অ্যাম্বুলেন্স ধরে ‘হাদি ভাই,  ‘হাদি ভাই, আমাদেরকে রেখে তুমি একা কোথায় চলে যাচ্ছো, আমাদেরও নিয়ে যাও, তুমিতো আমাদের রেখে একা চলে যাওয়ার কথা ছিল না!’ বলে কান্নার আহাজারি করছিলেন। এসব বলতে বলতে গাড়ির পেছনে ছুটছিলেন তার রাজনৈতিক সহকর্মীরা ও সহযোদ্ধারা। এভাবেই তারা শাহবাগ পর্যন্ত দৌড়ে আসেন। তবে নিরাপত্তাজনিত কারণে শবযাত্রায় অংশ নেয়া কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ রূপ নেয় এক শোকস্তব্ধ জনসমুদ্রে। নামাজে জানাজার শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফনের সময় মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মানুষ। চোখের জল, দোয়া আর ভারী নীরবতায় শেষ বিদায় জানানো হয় প্রিয় হাদিকে।

 

দাফন শেষে মুনাজাতে অংশগ্রহণ করেন কবরস্থান গেটের বাইরে অবস্থানরত স্বেচ্ছাসেবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। দাফনের মুহূর্তে পুরো এলাকা নীরব হয়ে যায়। মুনাজাত শুরু হতেই অনেকেই আর চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন, কেউ নিচুস্বরে কুরআনের আয়াত পড়তে থাকেন।

এ দিকে হাদির লাশবাহী গাড়ি কবরস্থান এলাকায় ঢোকার সময়ে অ্যাম্বুলেন্সের ছাদে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরকে। তারা মাইকের মাধ্যমে জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং লাশ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করার অনুরোধ করেন।

হাদির পরিবার ও স্বজনদের আহাজারিতে আরো ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয়জনকে কবরে শায়িত করার শেষ মুহূর্তে স্ত্রী-স্বজন ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। সহযোদ্ধারা একে অপরকে জড়িয়ে ধরে চোখ মুছতে থাকেন। শেষ মুনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর কাছে দোয়া করেন- তিনি যেন শহীদ শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

সাব্বির আহমেদ নামে এক স্বেচ্ছাসেবী বলেন, আক্ষেপ নিয়েই হাদি ভাইকে বিদায় দিলাম। তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন একটি বিশ্বাসের নাম। হাদি ভাইয়ের সাথে অসংখ্য দিন নির্বাচনী কাজ করা হয়েছে। হাদি ভাইয়ের স্মৃতিগুলো কোনোভাবেই ভোলা যাচ্ছে না। এই রকম হাদি আর কখনো ফিরে আসবে বলে মনে হয় না।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য মানুষ গাড়ির সাথে হেঁটে যেতে শুরু করলে একাধিকবার যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হিমশিম খেতে হয়। তবুও মানুষের ঢল থামেনি। ‘হাদি হাদি’ স্লোগানে পুরো এলাকা বারবার মুখরিত হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়ার পথে শাহবাগ ও আশপাশের এলাকায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জনসমাগমের কারণে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.