কাইয়ুম চৌধুরীঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে একটি গরু বোঝাই ট্রাক ২৮ গরু নিয়ে আনোয়ারা যাওয়ার পথে ২০/২৫ জনের একটি ডাকাতদল ডাকাতি করে বাড়বকুণ্ড কাঠগড় চৌধুরী পাড়া এনে গরু ফার্মে লুকিয়ে রাখার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন এলাকার বিবি ফাতেমা নামক এক বয়স্ক মহিলা।তিনি গাড়ী ও গরুর আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন অনেকগুলো গরু সহ কিছু লোক গরু নামাচ্ছে ট্রাক থেকে।
এসময় তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ডাকাতেরা কিছু গরু নিয়ে পালিয়ে যায়।এলাকাবাসী ঘর থেকে বের হয়ে বিভিন্নস্হান থেকে প্রথম ১০ টি উদ্ধার করে।এরপর পুলিশ কে খবর দিলে পুলিশ জনতা যৌথ অভিযান চালিয়ে একটি গরুফার্ম থেকে ১৬ সহ মোট ২৬ টি গরু উদ্ধার করে,তবে দুইটি গরু এখনো উদ্ধার হয়নি অভিযান চলছে। মাত্র ২০ মিনিট সময় পেলে গরুগুলো হযম করে ফেলতেন ডাকাত দল। এই বিবি ফাতেমা ডাকাতের কবল থেকে উদ্ধার করে দিলেন গরু মালিককে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
This website uses cookies.