সীতাকুণ্ড আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতা ডিলারদের সার বিক্রি বহাল রাখার দাবীতে সমাবেশ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও ও টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নিতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাড়ে ১২ টায় পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, সীতাকুণ্ড শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলার খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি মো: জসিম উদ্দীন মানিক এর সভাপতিত্বে জসিম উদ্দীন জাফরের সঞ্চালনায় সভায় বক্তারা তাদের বক্তব্যে সরকার ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ডধারী সারাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা ব্যবসায়িদের সাথে কোন প্রকার আলোচনা না করে এর নিতিমালা ২০২৫ বাস্তবায়নের জোরালো প্রতিবাদ জানান। এমন হটকারিতা সিদ্ধান্ত খুচরা ব্যবসায়িরা কখনো মেনে নিবেন না। এই নীতিমালা বাস্তাবায়ন হলে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রায় দেশের ৪৫ হাজার খুচরা সার বিক্রাতা ও তাদের পরিবারে হতাশা নেমে আসবে।সীতাকুণ্ডেই রয়েছে ৯০ জন খুচরা সার বিক্রেতা ডিলার। খুচরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ২০২৫ এর নীতিমালা সংশোধন ও টিও ডিলার প্রদান করার দাবি তোলেন খুচরা সার বিক্রেতা।
খুচরা সার বিক্রেতা ব্যবসায়ীরা কৃষকদের কাছে লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে,কৃষকরা বাকিতে সার নিয়ে যায়,কৃষি পণ্য বিক্রি করে পরিশোধ করে থাকে, অনেকে বছর বাকিতে ও সার বিক্রি করে থাকেন।তাদের সার বিক্রি বন্ধ হয়ে গেলে এই বকেয়া পাওয়া দূর্সাধ্য হয়ে পড়বে।
খুচরা ডিলার সমাবেশে বক্তব্য রাখেন, সর্ব ডিলার কামাল হোসেন, মহি উদ্দীন, পলাশ নাথ,মো: মহিউদ্দীন, সোহেল রানা, প্রমূখ।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.