শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নির্যাতনের শিকার বিএনপি’ র ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা প্রদান করলেন বান্দরবানের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গত ১৭ বছরে বান্দরবানে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপি’র ৭শত ৫০ জন নেতাকর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন এর হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান ৩০০নং আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী নির্যাতিত নেতাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে মারা যাওয়া বিএনপির ত্যাগী ৫ জন নেতাকর্মীর মায়েদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলার সাতটি উপজেলায় দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতন, মামলা-হামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্বীকৃতি দিতেই এই আয়েজন করা হয় বলে জানান বিএনপির নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, বিভাজন ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আন্দোলনে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তারাই বিএনপির প্রাণ। এসময় তিনি ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গনি, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী ও খামলাই ম্রো,যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম,সাধারণ সম্পাদক মো: আরিফ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলী,মো:মোরশেদ,হেলাল, যুবনেতা পারভেজ উদ্দীন, মো: ইকবাল’সহ বিএনপির জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »