Categories: Uncategorized

চন্দনাইশে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ই নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, রাজ টিম্বার এন্ড স’মিলের প্রোপাইটর মো.আবু ফয়েজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৪ আসন থেকে সংসদ সদস‍্য পদপ্রার্থী ডা.মোঃ শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমির মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।

এসময় চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন,চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন।

তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদানসহ নানান চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

6 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.