চট্টগ্রাম সীতাকুণ্ডে ধানের শীষের গন মিছিল,লোকে লোরারণ্য

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে সীতাকুণ্ডে অনুষ্ঠিত গণসংযোগ ও গণমিছিলে জনতার ঢল নামে। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের যে সমাগম দেখা গেছে, তাতে স্পষ্ট—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা এখন তুঙ্গে।
গণসংযোগে নেতৃত্ব দেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
আজ শুক্রবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড সদরে গন
মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, সাবেক উপজেলা সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল,সাবেক পৌর কাউন্সিল এ কে এম শামসুল আলম আজাদ,ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির, কাজী এনামুল বারী, মোহাম্মদ জাফর ভূঁইয়া, মোঃ আকবর হোসেন, পৌর বিএনপির নেতা আলমগীর মোহাম্মদ ইমরান, এডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, মোহাম্মদ শহীদুল্লাহ, মোঃ সালাউদ্দিন, মোঃ শামসুল আলম, মোঃ কামরুল ইসলাম ও মোঃ আব্দুল আলীম রুবেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা মহিলা দল নেত্রী লিপি আক্তার ও আনোয়ারা বেগম, পৌরসভা শ্রমিক দলের নেতা মোহাম্মদ গোলাম সাদেক, যুবদলের নেতা মহিদুল আলম আবির, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন রিফাত, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোঃ সুমন, মুন্না, সৌরভ, নির্বাচনে মিডিয়া সেলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি শাহেদ আকবর, সাংবাদিক জাহাঙ্গীর আলম,সদস্য সাজ্জাদ হোসেন রাব্বি, মোঃ পারভেজ উদ্দিন, মোহাম্মদ মিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

মিছিলের মাঝে বিভিন্ন স্থানে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার সময় এসেছে। তিনি বলেন, মানুষের অধিকার, ভোটাধিকার আর ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষই হচ্ছে জাতির প্রত্যয়ের প্রতীক। সীতাকুণ্ডের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের বিজয় নিশ্চিত করবে জনগণের একটি মূল্যবান ভোট। তিনি আরও জানান, সীতাকুণ্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চান।

তার ভাষায়, এই প্রচারণা শুধু ভোটের আহ্বান নয়, এটা মানুষের বাঁচার আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের শক্তি আর ভালোবাসাই তার মূল ভরসা। তিনি সবাইকে একসঙ্গে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতাকর্মীদের স্লোগান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর চারদিকের উৎসবমুখর পরিবেশ পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে। মানুষের কণ্ঠে তখন একটাই দাবি—পরিবর্তন চাই, ধানের শীষ চাই, গণতন্ত্র চাই।

কাজী সালাউদ্দিনের নির্বাচনী সেলের প্রধান এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু সকল নেতৃবৃন্দকে গণ মিছিল ও গণসংযোগ সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

53 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.