Categories: Uncategorized

চন্দনাইশে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ৩ লাখ টাকা ও মোবাইল নিয়ে গেল দুর্বৃত্তরা

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাছবাড়িয়া কলঘর এলাকার মেসার্স বিসমিল্লাহ ষ্টোর এর স্বত্বাধিকারী মীর আহমদ দুর্বৃত্তদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার সারাদিনের বিক্রয়লব্ধ অর্থসহ নগদ প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা এবং তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার রাতে দোকান বন্ধ করে মীর আহমদ বরুমতি ব্রীজের কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় একটি চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দেওয়া পর দুর্বৃত্তরা তার কাছে থাকা ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা (বিকাশ ব্যবসার টাকাসহ) এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনায় মীর আহমদ তাঁর সারাদিনের বিক্রয়লব্ধ টাকাসহ বিকাশের ব্যবসার জন্য রাখা মোট নগদ ৩ লাখ টাকা এবং ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়েছেন।

প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চন্দনাইশের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন যে, উপজেলায় সাম্প্রতিককালে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

ভুক্তভোগী মীর আহমদ আক্ষেপ করে বলেন, “দিন দিন চন্দনাইশে এরূপ কার্যক্রম চলতে থাকলে ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। মনে হচ্ছে আমাদের গৃহবন্দী হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

12 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.