সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মনোনয়ন পাওয়া কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে জরুরী সভা করেছে সীতাকুণ্ড উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে ফৌজদারহাটে অনুষ্ঠিত এক সভায় বক্তারা উপরোক্ত দাবি জানান।
জলিল গেইটস্হ বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, লায়ন আসলাম চৌধুরী এফসিএ কারানির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন। আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুণ্ড তাঁর কোনো বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ছাড়া আর কাউকে মেনে নেয়া হবে না।

বক্তারা বলেন, সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

উপজেলা বিএনপি আহবায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর,
জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার চেয়ারম্যান, মহররম আলী,এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, খম নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী,তছলিম, আনোয়ারুল আজিম মুকুল,সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া, মোস্তাফিজুর রহমান হিরু, ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন,আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান,সদস্য সচিব মাহবুবুল আলম,শহীদুল্লাহ বাহার,মহিউদ্দিন রিপন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম,আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ,সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব,মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম,জুলি আকতার,নার্গিস আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »