Categories: জাতীয়

সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার সময়সীমা অমান্য করে চলছে ইলিশ মাছ ধরার মহোৎসব!

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

পরিবহন ও মজুদ নিষিদ্ধ হলেও তা একেবারেই কার্যকর হয়নি। মা ইলিশ রক্ষায় দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও সীতাকুণ্ডে তা উপেক্ষা করে চলছে মাছ ধরার মহোৎসব। শত শত জেলে দিন রাত অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করছেন।

উপজেলা মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানে টনে টনে মাছ জব্দ করা হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি নিষেধাজ্ঞায় যদি জেলেরা মেনে চলতো তাহলে প্রতিদিন টনে টনে মাছ কিভাবে জব্দ করা হয়। ২২ দিন সাগরে না যেতে জেলেদের নিয়ে সভা, সেমিনার এবং সচেতনতা কোন কাজেই আসেনি।

স্থানীয়রা জানান, ইলিশ গোপনে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। পুরো উপজেলার মধ্যে ইলিশ মাছ কেনার বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। তারা জেলেদেরকে মোটা অংকের বিনিময়ে সাগরে পাঠান বোট নিয়ে। অভিযানে কোন জেলে আটক হলে সিন্ডিকেটের লোকজন আড়ালে থেকে জরিমানার টাকা পরিশোধ করেন।

আশ্চর্যের বিষয় হলো, যেখান থেকে বোট ছাড়া হয় সেখানে নৌ পুলিশ ফাঁড়ির কাছেই অবস্থিত। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে ‘ম্যানেজ’ করেই এই বেআইনি কর্মকাণ্ড চলছে। কুমিরা ঘাট এলাকা থেকে মাত্র ৩০০/৪০০ মিটার দুরে রয়েছে নৌ পুলিশ ফাঁড়ি এবং বাংলাদেশ কোষ্টগার্ড। অথচ তাদের সামনেই ৫০/৬০ টি বোট নিয়মিত মাছ শিকার করলেও তা তাদের নজরে পড়ে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্ বলেন, জনবল সংকট, পর্যাপ্ত যানবাহন না থাকা এবং বাজেটের অভাবের কারণে পুরো উপজেলার কার্যক্রম মনিটর করা কঠিন হয়ে পড়ছে। তারপরও কোষ্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি, জেল জরিমানা করা হচ্ছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.