Categories: রাজনীতি

১৮ নং পূর্ব বাকলিয়া বিএনপির ওঠান বৈঠকে, ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে,,,শামসুল আলম।

কাইয়ুম চৌধুরীঃ

চট্টগ্রাম মহানগরীর ১৮ নং পুর্ব বাকলিয়া ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম।

বৈঠকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জাতীয় পুর্ণগঠিন কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে বলেন “ বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা নিশ্চিত করা হবে। আজ মানুষ হাসপাতালে গেলেই ভয় পায়, ওষুধের দাম আকাশছোঁয়া, গরিব মানুষ চিকিৎসা না পেয়ে কষ্টে মারা যায়। বিএনপি বিশ্বাস করে — চিকিৎসা কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি পরিবার স্বাস্থ্য বীমার আওতায় থাকবে,
যেখানে দরিদ্র মানুষ বিনা খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে, আর রোগ নয়, সুস্থতাই হবে রাষ্ট্রের অঙ্গীকার তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ব সুস্থ বাংলাদেশ —যেখানে চিকিৎসা হবে সবার অধিকার!

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
উক্ত উঠান বৈঠকের ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিনে সভাপতিত্বে ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, এবং বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ নাজের, আব্দুল্লাহ আল ছগির, মোঃ শাহজাহান, মোঃ ছবুর, মোঃ আইযুব ও মোঃ মজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন—জসীম উদ্দিন, জাহাঙ্গীর আলম,ইসহাক খান, এড.সাহেদ,এটি এম তৈয়ব, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইউনুস, বাকলিয়া থানা মহিলাদলের সাধারণ সম্পাদক কামরুন নাহার,আরজু আক্তার। বাকলিয়া থানা যুবদল নেতা দিদার,মোহাম্মদ ফরিদ,ইসমাঈল ফাহিম,এন আলম,আজমীর,পারভেজ। ছাত্রদল নেতা রাকিব,মোহাম্মদ ইলিয়াস,মোহাম্মদ ইমন,মোহাম্মদ মাহিন,সাহাবউদ্দিন সহ প্রমূখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

12 hours ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.