জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি এ পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের সাথে কেক কাটেন এবং সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। তিনি নাগরিকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সরকারি সেবায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ভূমি অফিসে আসা প্রতিটি মানুষ যেন হয়রানিমুক্ত ভাবে সেবা পান, তা নিশ্চিত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ওসি গোলাম সারোয়ার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
This website uses cookies.