চন্দনাইশে রাতেই ৫ দোকানে চুরি, নাইটগার্ডসহ ৩ চোর আটক

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় একই রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি দোকান থেকে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে। একরাতে এতোগুলো দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন দোকান-মালিকরা। এই ঘটনায় তিন চোরকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।এই ঘটনায় স্বর্ণের দোকানের কারিগর রাজীব ধর বাদী হয়ে চন্দনাইশ থানায় চুরি মামলা দায়ের করেন।

আটকরা হলেন- বাজারে নাইটগার্ড চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ মৃত বদর রহমানের ছেলে মো: শাহ আলম (৪৫), একই এলাকার আবুল কালামের ছেলে মো: রাসেল (২৪) ও চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার করিম চৌধুরী মিন্টু এর ছেলে মো: সিফাত (১৯)।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টা থেকে ৪টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় বিভিন্ন মার্কেটে যথাক্রমে ফারুকী মার্কেটের স্বর্ণের কারিগর রাজীব ধরের দোকানে জুয়েলার্স ড্রয়ারে ভিতরে থাকা ১৭ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণ যার মূল্য ৭৯ হাজার টাকা, চৌধুরী কমপ্লেক্সে জনৈক রবিউল ইসলাম এর বিসমিল্লা স্টোর এর তালা ভেঙ্গে নগদ ২৮ হাজার ৫শত টাকা, জনৈক শহিদুল ইসলাম এর খান টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার এর তালা ভেঙ্গে ৫টি মোবাইল ও অন্যান্য মোবাইল এক্সেসরিজ
যার মূল্য ১লক্ষ টাকা, জম জম ফার্মেসী গোডাউনের তালা ভেঙ্গে প্যাম্পাস ও নেবুলাইজার মেশিন যার মূল্য ২০ হাজার টাকা ও জনৈক আকেশ এর পান সুপারী দোকান থেকে অনুমান ৫০ হাজার টাকার মালামাল টাকার মালামাল চুরি হয়েছে।

খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু ছৈয়দ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোকান চুরি ব্যাপারে জানার পর চন্দনাইশ থানা পুলিশকে জানানো হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনা জানার পরপরই ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিন চোরকে আটক করা হয়েছে। চুরি মামলায় তিন চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

14 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.