শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে সাদিয়া সুলতানা আলফি (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে যে কোন সময়ে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব কানাইমাদারী গোলাম শরীফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতের স্বামীকে আটক করেছে।

নিহত সাদিয়া সোলতানা আলফি ওই গ্রামের মো. মিজানুর রহমান রিদোয়ানের স্ত্রী এবং সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার বশর মেম্বারের বাড়ি এলাকার শহিদুল্লার মেয়ে। ছয়-সাত মাস আগে তাদের বিয়ে হয়।

ঘটনাস্থলের তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই মো. নুর আমজাদ জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর স্বামীর বাড়িতে ডাইনিং রুমে ফ্লোর অবস্থায় থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. মিজানুর রহমান প্রকাশ রিদোয়ানকে আটক করা হয়। তদন্ত শেষে আরও বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি আলফির স্বামী মো. মিজানুর রহমান প্রকাশ রিদোয়ান একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »