সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মাইক্রোবাসের ধাক্কায় চন্দনাইশে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ পহর উদ্দীন (১৬)। এ ঘটনায় কুতুব উদ্দীন নামে নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আজ বাদে জুমা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, দোহাজারী চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের পুত্র পহর তার চাচাতো ভাই কুতুব উদ্দীনকে নিয়ে মোটরসাইকেলযোগে দেওয়ানস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়েতে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি দোহাজারী হাইস্কুলের সামনে পৌছলে অটোরিকশাকে ক্রস করতে গিয়ে বিপরীতমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের ধাক্কায় দুইজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে পহর উদ্দীন মারা যায়। অপর আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »