সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে নিখোঁজের ১২ দিন পর ৩য় শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে নিখোঁজের ১২ দিন পর মিনহাজুর রহমান নামে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে উদ্ধার করেছে চন্দনাইশ থানাপুলিশ। মোবাইল প্রযুক্তির সহায়তায় পুলিশ গতকাল ১৭ আগস্ট দুপুরে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড বদুর পাড়া এলাকার মো. মিজানুল হকের ছেলে জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান গত ৫ আগস্ট রাত ১০টার দিকে বাজারে গেলে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়–স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৪ আগস্ট চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর পুলিশ মোবাইল প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে। গতকাল রবিবার দুপুরে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মিজানুর রহমানকে তার পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »