সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে দোহাজারী হাসপাতালে বসানো হয়েছে সিসি ক্যামেরা,স্বস্তিতে রোগী ও এলাকাবাসী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন রোগী ও এলাকাবাসী। জানা গেছে,দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর নিরাপত্তা জোরদার করতে ৮টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
প্রাথমিকভাবে জরুরী বিভাগে ১টি, আউটডোরে ১টি, আন্তঃবিভাগে ১টি, হাসপাতালের প্রবেশ ফটকে ১টি, প্যাথলজি ল্যাব ও পরিবার পরিকল্পনা বিভাগে ১টি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে।

আন্তঃবিভাগে ভর্তি থাকা রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়মিত বিরতিতে চুরির বেশ কয়েকটি ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করায় অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা কমে আসবে বলে অভিমত হাসপাতাল কর্তৃপক্ষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »