সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ননএমপিও প্রত্যেক শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর নিকট অটোরিকশা ও সেলাইয়ের মেশিন চেয়েছেন চাঁদপুর সিটি কলেজের প্রভাষক।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

ননএমপিও প্রত্যেক শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর নিকট অটোরিকশা ও সেলাইয়ের মেশিন চেয়েছেন চাঁদপুর সিটি কলেজের প্রভাষক

আক্ষেপ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে একসাথে এমপিওভুক্তির ঘোষণা করতে না পারলে এসব শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রত্যেক পুরুষ শিক্ষককে একটি অটোরিকশা ও প্রত্যেক মহিলা শিক্ষককে একটি সেলাইয়ের মেশিন কিনে দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ করে চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের সিনিয়র প্রভাষক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং সাংবাদিক ও কলামিস্ট মোঃ শামসুল আলম (সুজন) তাঁর নিজস্ব ফেসবুকে ( Khandokar Shamsul Alam) পোস্ট করেছেন। মুহূর্তেই উক্ত পোস্ট ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের স্বার্থে
নিচে শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শামসুল আলম সুজন এর ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হয়েছে:—

“”” মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করতে না পারলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের একটা করে অটোরিকশা / সেলাইয়ের মেশিন কিনে দিন ।।

এতে অন্তত দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে দিনের অবশিষ্ট সময়ে পুরুষ শিক্ষকেরা অটোরিকশা চালিয়ে। এবং মহিলা শিক্ষকেরা সেলাইয়ের মেশিনে পোশাক তৈরি করে তাদের পরিবারবর্গের জন্য ডাল ভাতের ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং তাহলে হয়তোবা ননএমপিও শিক্ষক কর্মচারীদের মৃত্যুর মিছিল কিছুটা হলেও বন্ধ হবে । বেঁচে যাবে অসহায় শিক্ষক কর্মচারীদের পরিবারবর্গ ।
দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে আক্ষেপ করেই মাননীয় প্রধানমন্ত্রীকে এই মানবিক অনুরোধ করছি বৈ অন্য কিছুই নহে।।

অপ্রিয় হলেও সত্য রাষ্ট্র ও সরকার যন্ত্রের বিরুদ্ধে কেউ মানহানি বা কটুক্তি করলেই মুহূর্তেই প্রধানমন্ত্রীর কানে পৌঁছে এবং শুরু হয় ” Every Action has an equal and opposite Reaction ” সূত্রের মতোই আইনী ব্যবস্থা কিন্তু দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের হাহাকার , মানবেতর জীবন-যাপন, আত্মহত্যা , মৃত্যুর ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছে না ।
বাংলাদেশের মিডিয়া গুলো কি তৈলবাজ ও হালুয়া রুটির ধান্দাবাজী করে–??? ।
তাই রাষ্ট্র ও সরকার যন্ত্রের সফলতার পাশাপাশি ব্যর্থতা সমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মিডিয়ায় প্রকাশ করার মাধ্যমে ভুলে ধরতে সাহস পায় না।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ননএমপিও শব্দটি চিরকালের জন্য বিলুপ্ত ঘোষণা করে, অবশিষ্ট সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে একসাথে এমপিওভুক্তির ঘোষণা করা জরুরী বর্তমান সরকারের জন্য ফরজ কাজ বলে মনে করি ।

দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন, মৃত্যুর মিছিল আর কতকাল চলবে , এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কি বাংলাদেশের নাগরিক নয় এবং এরা কি রোহিঙ্গা কিংবা রাজাকার—??? এই প্রশ্নটা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেই আমি করলাম।

———–বিনয়াবনত———-
মোঃ শামসুল আলম (সুজন)
প্রভাষক : পদার্থবিজ্ঞান
চাঁদপুর সিটি কলেজ, চাঁদপুর
চেয়ারম্যান: চট্টগ্রাম বিভাগ
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং সাংবাদিক ও কলামিস্ট
মোবাইল: 01713933260

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »