সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নওগাঁ বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গ্রেড টুগেদার অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গ্রেড টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিফাত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফজলে হুদা বাবুল।
এসময় বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি হাসান ও এস এম মাসুদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের সহযোগী গবেষক ফাবি হুদা,
সাংবাদিক সানজাদ রয়েল সাগর, মিঠু হাসান, সহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যকালে বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, তরুণরা দুষ্টমি করবে নাতো কে করবে। তরুণরাই দুষ্টুমি করবে। দুষ্টুমি তরুণদের অহংকার। আর যারা দুষ্টুমি করবে তারাই একসময় দেশের জন্য ভালো করবে। ভবিষ্যতে তরুণরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়ে সব জায়গায় নেতৃত্ব দিবে।

বৃহস্পতিবার (৫জুন) সকালে নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে তারুণ্য ফাউন্ডেশনের গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল আর বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ ভালো রাখতে তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনে পড়াশোনার মান যেন ভালো হয়, সেই বিষয়ে তোমাদের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, তোমাদের হাতে দেশটা যেন ভালো থাকে, সারাদেশ তোমাদের নিয়ে যেন প্রশংসা করেন, আর আমরা যেন গর্বিত হই, সেইভাবে এগিয়ে যাও। কারণ তোমাদের হাত ধরেই বাংলাদেশ এসময় ভালো হবে। তাই তারুণ্যের জয় হোক, তারুণ্যে ভরপুর হোক আমাদের এই দেশ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিফাত হাসান তার বক্তব্যকালে জানান, “আবার দেখা হবে বন্ধু, মিলিত হবো একদিন” এই প্রত্যয় নিয়ে তারুণ্য ফাউন্ডেশন প্রাণচাঞ্চল্যের এ আয়োজন করেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হলরুম উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

সেখানে উপস্থিত হয়ে বৈকুন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি ও আদরী বলেন, গেট টুগেদার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এধরণের অনুষ্ঠানে হলে বন্ধু বান্ধবীদের সাথে মিলিত হওয়া যায়

বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আশামনি বলেন, আমি চাই এধরণের গেট টুগেদারের আয়োজন প্রায় অনুষ্ঠিত হোক, তাতে আমরা সকলে একসাথে মিলিত হতে পারবো, আনন্দ করতে পারবো।

তারুণ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিফাত রানা এবং সিনিয়র অফিসার আল রাকিব বলেন, এ পর্যন্ত আমাদের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করা হয়েছে। আর আজ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাবে। সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা হবে। এছাড়া আমরা পরিবেশের ভারসাম্য রাখতে একটি করে গাছ লাগাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »