শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামের চন্দনাইশে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত।

  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে টানা ৩ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে একাধিক এলাকার হাজারো মানুষ, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, স্রোতের কারণে ভেঙে গেছে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক, আর ভেসে গেছে নানাসবজি ক্ষেত ও মৎস্য খামারের মাছ এবং দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

২জুন’২৫ সোমবার সকালে সরেজমিনে জানা যায়, টানা বৃষ্টিতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া, সাহিত্যিক পাড়া, নয়া পাড়া, সাইর মোহাম্মদ পাড়াসহ অন্যান্য এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও জোয়ারা, কাঞ্চনাবাদ, বরকল, বরমা, বৈলতলী, হাশিমপুর, ধোপাছড়ি ইউনিয়ন এবং দোহাজারী পৌরসভার বিভিন্ন গ্রামে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ঢলের পানিতে উপজেলার অনেক গ্রামীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বড়পাড়া ও আশপাশের কিছু এলাকায়ও পানি উঠে গেছে। যদিও এখনো যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, তবে মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, সাঙ্গু নদী ও বরুমতি খালের পানি ধীরে ধীরে বাড়ছে। যদিও এখন পর্যন্ত নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »